আমার ব্যাপ্তি অনন্তকাল ধরে
যখন ধ্বসে পড়ি, তুমি ভেঙে চৌচির হও
তৃপ্ত করেছি, রিক্ত করেছি, করেছি সম্পূর্ণ
উদার হয়ে বিলিয়েছি, কেড়েছিও প্রয়োজনে
আমি সমুদ্রসম গভীর, পর্বতের ন্যায় উচ্চ
মহাশূন্যকে ছাড়িয়ে আমার বিশালত্ব
আমি চাইলেই গ্রহণ করতে পারি, মুহূর্তেই ত্যাগ
আমি বিবর্ধিত হই চাইলেও, না চাইলেও
আমাকে গ্রহণ করবে কিংবা প্রত্যাখান
তা নিয়ে ভাবিত নই
আমাতেই বেঁচে থাকতে হবে তোমায়
মৃত্যুও আমাতেই
আমিই নিয়তি, অমোঘ সমাপ্তি
যখন ধ্বসে পড়ি, তুমি ভেঙে চৌচির হও
তৃপ্ত করেছি, রিক্ত করেছি, করেছি সম্পূর্ণ
উদার হয়ে বিলিয়েছি, কেড়েছিও প্রয়োজনে
আমি সমুদ্রসম গভীর, পর্বতের ন্যায় উচ্চ
মহাশূন্যকে ছাড়িয়ে আমার বিশালত্ব
আমি চাইলেই গ্রহণ করতে পারি, মুহূর্তেই ত্যাগ
আমি বিবর্ধিত হই চাইলেও, না চাইলেও
আমাকে গ্রহণ করবে কিংবা প্রত্যাখান
তা নিয়ে ভাবিত নই
আমাতেই বেঁচে থাকতে হবে তোমায়
মৃত্যুও আমাতেই
আমিই নিয়তি, অমোঘ সমাপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন