কোন মানবীর চোখ এমনও হয়?
ভর দুপুরে সন্ধ্যে নামায় আচম্বিতে স্বপ্নময়
এতোটা গহীন, এতোটা হারিয়ে যাওয়ার!
শিকারী ও চোখে আমি সহজতম শিকার
চিত্রার্পিত হই কিয়ৎকালের জন্যে!
শতরুপীনি সে তবু সাবলীল সাধারণ্যে
আমার সকল গেলো ও চোখ অবগাহনে
ও চোখ কথা বলে, ভাসায় নিঃশব্দ প্লাবনে
প্রতিনিয়ত শুদ্ধ কটাক্ষে কাটছে মধুর ধারে
ও চোখে খুন হই রোজ আমি নির্বিচারে!
ভর দুপুরে সন্ধ্যে নামায় আচম্বিতে স্বপ্নময়
এতোটা গহীন, এতোটা হারিয়ে যাওয়ার!
শিকারী ও চোখে আমি সহজতম শিকার
চিত্রার্পিত হই কিয়ৎকালের জন্যে!
শতরুপীনি সে তবু সাবলীল সাধারণ্যে
আমার সকল গেলো ও চোখ অবগাহনে
ও চোখ কথা বলে, ভাসায় নিঃশব্দ প্লাবনে
প্রতিনিয়ত শুদ্ধ কটাক্ষে কাটছে মধুর ধারে
ও চোখে খুন হই রোজ আমি নির্বিচারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন