বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

আসত্তি

কোন এক রাতে হতবিহ্বল মাতাল জাহাজী
ডাঙা খুঁজে নিয়েছিলো তোমার সুগঠিত বুকে
মাঝরাতে অক্ষাংশ-দ্রাঘিমাংশের প্রহেলিকায়
নিশ্চিত গেঁথেছিলো নোঙর অতল তলে
কোন এক রাতে মৎস্যকন্যার মায়া আহ্বানে
প্রবাল প্রাচীরে ক্ষত-বিক্ষত হয়েছিলাম খুব
তুমি আর মৎস্যকন্যা, উভয়েই ছিলে নিয়তি
জাহাজী আর আমি সেজেছিলাম ঈশ্বর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন